মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

টেকনাফ খেলোয়াড় সমিতি ও ক্রীড়াসংস্থার উদ্যোগে ইউএনওর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

শেয়ার করুন


টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলমের বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
২২মার্চ বেলা সাড়ে ১০টার দিকে টেকনাফ উপজেলা পরিষদের অফির্সাস ক্লাব মিলনায়তনে উপজেলা ক্রীড়া সংস্থা ও খেলোয়াড় সমিতির উদ্যোগে বিদায় সম্বর্ধনা সভা উপজেলা খেলোয়াড় সমিতির সভাপতি মোহাম্মদ আলম বাহাদুরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও বিদায়ী ইউএনও মোহাম্মদ শফিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) তুষার আহমদ। মোহাম্মদ আব্দুল্লাহর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফেরদৌস হোসাইন,একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ নুরুল আবছার,উপজেলা প্রকৌশলী মোঃ আবছার উদ্দিন,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া,সাংবাদিক গিয়াস উদ্দিন,বশিরুল ইসলাম প্রমুখ। বিদায় সম্বর্ধনা সভায় উপজেলা ক্রীড়া সংস্থা ও খেলোয়াড় সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবর্ধনার জবাবে বিদায়ী ইউএনও বলেন মাদকের অভিশাপে অভিশপ্ত টেকনাফের খেলা-ধূলা উন্নয়নে বর্তমান ক্রীড়া সংস্থা,খেলোয়াড় সমিতিসহ উপজেলা প্রশাসন সক্রিয় থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন