২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

টেকনাফ কোস্টগার্ডের অভিযানে ৫১ হাজার পরিত্যক্ত ইয়াবা উদ্ধার

হুমায়ূন রশিদ,(টেকনাফ): টেকনাফে কোস্টগার্ড জওয়ানেরা স্থলবন্দর সংলগ্ন খালে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫১ হাজার ২শ পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে।

জানা যায়,৭ আগষ্ট সকাল সাড়ে ১১টারদিকে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের টেকনাফ সিজি ষ্টেশনের জওয়ানেরা স্থলবন্দর সংলগ্ন চাকাজোড়া খালে অভিযানে গেলে একদল চোরাকারবারী পালিয়ে পাশ^বর্তী জঙ্গলে ঢুকে যায়। পরে খালে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪৮ হাজার পিস ইয়াবা বড়ি জব্দ করেন।

এদিকে ভোররাত ২টায় অপর একটি টহল দলের অভিযানে স্থলবন্দর সংলগ্ন এলাকা হতে ৩ হাজার ২শ পিস ইয়াবা বড়ি উদ্ধার করে। বাজার মূল্য ২ কোটি ৫৬ লক্ষ টাকা। পরবর্তী কার্যক্রম শেষে জব্দকৃত ইয়াবা বড়ি টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।