২২ মার্চ, ২০২৬ | ৮ চৈত্র, ১৪৩২ | ২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক- কর্মচারীদের উপর হামলা

hamla
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক রোগীকে চিকিৎসা দেওয়াকে কেন্দ্র করে কর্তব্যরত চিকিৎসক ও কর্মচারীদের উপর হামলার ঘটনা ঘটেছে। এই ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, গত ২৮ মার্চ রাত পৌনে ১১টারদিকে হ্নীলা জাদিমোরা এলাকা হতে সংঘর্ষে রক্তাক্ত মোঃ নুর নামে এক রোগীকে চিকিৎসার জন্য আনা হয়।  কর্তব্যরত চিকিৎসক উক্ত রোগীকে প্রাথমিক চিকিৎসার পর কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন। এসময় রোগীর সঙ্গে আসা স্বজনেরা টেকনাফ হাসপাতালে চিকিৎসা দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে। এতে চিকিৎসকরা অপারগতা জানালে বাকবিতন্ডার এক পর্যায়ে চিকিৎসক-কর্মচারীদের উপর হামলার ঘটনা ঘটে। এই হামলায় হাসপাতালের নিরাপত্তা প্রহরী নুরুল আলম,উপসহকারী মেডিকেল অফিসার দেলোয়ার হোসেন, ওয়ার্ড বয় বদিউর রহমান ও চালক স্বপন কুমার দাশ আহত হয়। এ ঘটনায় ডাঃ নুরুল আলম বাদী হয়ে জাদিমোরা সাবেক মেম্বার মোঃ আবুল মঞ্জুরের ছেলে নজরুল, মোঃ হাসান, পৌরসভার কায়ুকখালী পাড়ার মৃত আব্দুস সাত্তারের ছেলে টুটুলসহ অজ্ঞাত ১০ জনকে আসামী করে মামলা দায়ের করেছে। যার নং-৭৩। এই ব্যাপারে টেকনাফ থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান খোন্দকার জানান, পুলিশ ঘটনার পর থেকে হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।