মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফ ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

শেয়ার করুন

টেকনাফে ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। গত ২৬জুলাই বিকাল ৩টারদিকে উপজেলার সাবরাং মুন্ডার ডেইল আল-হোসাইনিয়া দাখিল মাদ্‌রাসা প্রাঙ্গণে চারা রোপণ করে এই কার্যক্রমের শুভ সূচনা করেন ব্যাংকের টেকনাফ শাখা ব্যবস্থাপক মু.নিজামুল হকের সভাপতিত্বেএ কার্যক্রম উদ্বোধনকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাবরাং ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী সাবেক মেম্বার জহির উদ্দিন আহমদ,মুন্ডার ডেইল আল-হোসাইনিয়া দাখিল মাদ্রাসার সুপার সালাহ উদ্দিন এবং বিশিষ্ট ব্যবসায়ী ছিদ্দিকুর রহমান। প্রকল্প অফিসার বিএম শাহ্‌ আলমের পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন,শাখার অফিসার মহিউদ্দিন। এতে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের আরডিএস অফিসার মু.নাসির উদ্দিন ও আবু বক্কর ছিদ্দিকসহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। এসময় টেকনাফ শাখার ব্যবস্থাপক ইসলামী ব্যাংক বাংলাদেশ-এর বিভিন্ন সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রমের বিস্তারিত আলোচনা করে বলেন,এই ব্যাংকটির শ্রেষ্ঠত্ব অর্জনের অন্যতম নিয়ামক হচ্ছে এই ধরণের উন্নত সেবা কর্মকান্ড। তিনি বলেন ইসলামী ব্যাংক সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য ১৯৮৩সাল থেকে বিভিন্ন কল্যাণ মূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। বৃক্ষরোপণসহ এই ধরনের সেবা কার্যক্রমকে আরো প্রসার করার জন্য ব্যাংক কর্তৃপক্ষের নিকট আবেদন রাখেন এসময় উপজেলার বিভিন্ন স্কুল,কলেজ ও প্রকল্পের সদস্যদের মাঝে চারা বিতরণ ও মাদ্রাসার উঠানে গাছের চারা রোপন করা হয়।

শেয়ার করুন