২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

টেকনাফ ইউএনওর দূর্গাপূজাঁ মন্ডপ পরিদর্শন

হুমায়ূন রশিদ,(টেকনাফ): টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভিন্ন দূর্গাপূজাঁ মন্ডপ পরিদর্শন করেছেন। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় প্রতিমা বিসর্জনের জন্য হিন্দু নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।
জানা যায়,৩০সেপ্টেম্বর সকাল ১০টা হতে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহেদ হোসেন ছিদ্দিক, টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মইন উদ্দিন খান,হ্নীলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এইচকে আনোয়ার,টেকনাফ উপজেলা পূজাঁ উদযাপন কমিটির সভাপতি শিপপদ ভট্টাচার্য্যসহ গন্যমান্য ব্যক্তিবর্গ সদরের ডেইল পাড়া,পৌরসভা,হ্নীলা ইউনিয়নের নাটমোরা পাড়া দূর্গাপূজাঁ মন্ডপ পরিদর্শন করেন। দুপুর সোয়া ১২টায় হ্নীলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এইচকে আনোয়ারসহ উক্ত প্রতিনিধি দল হ্নীলা কেন্দ্রীয় কালী মন্দির পরিদর্শন করেন। এসময় মন্দির কমিটির সভাপতি ডাঃ হরি শংকর অতিথিদের স্বাগত জানান। এরপর সংক্ষিপ্ত মতবিনিময় সভায় শান্তিপূর্ণ পরিবেশে দূর্গোৎসব সম্পন্ন হলেও বর্তমানে রোহিঙ্গা অনুপ্রবেশ এবং দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় কক্সবাজারে প্রতিমা বিসর্জন না দিয়ে স্থানীয়ভাবে বিসর্জনের সিদ্বান্ত নেওয়া হয়। উপজেলা পূজাঁ কমিটির সভাপতি শিপপদ ভট্টাচার্য্য এই তথ্য নিশ্চিত করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।