২৪ মে, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৬ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

টিনের চাল কেটে সংঘবদ্ধ ধর্ষণ এনজিওকর্মীকে

বাগেরহাটের ফকিরহাটে বেসরকারি সংস্থার (এনজিও) এক কর্মী (২৫) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। বারান্দার টিনের চাল কেটে ঘরে ঢুকে চার যুবক তাঁর ওপর এই নির্যাতন চালান। শুধু তা-ই নয়, নির্যাতনের দৃশ্য মোবাইল ফোনে ধারণও করেছেন। লুটে নিয়ে গেছেন স্বর্ণালংকার ও টাকা। গত শনিবার গভীর রাতে উপজেলার লকপুর ইউনিয়নে ওই এনজিওকর্মীর ভাড়া বাসায় ঘটনাটি ঘটে। রাতেই ধাওয়া করে অভিযুক্তদের একজন মামুন শেখকে (৩০) আটক করেছে পুলিশ।

আরো পাঁচ জেলায় তিনজনকে ধর্ষণ ও তিন শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া লালমনিরহাটের পাটগ্রামে সন্তান জন্ম দিয়েছে ধর্ষণে অন্তঃসত্ত্বা চতুর্থ শ্রেণির ছাত্রী। সুনামগঞ্জে জগন্নাথপুরে তরুণীকে ধর্ষণ ও তাঁকে না পেয়ে তাঁর বাবাকে বেধড়ক মারধরের ঘটনায় প্রধান আসামি ও তাঁর পাঁচ সহযোগীকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বগুড়ার ধুনটে ধর্ষণ মামলার আসামির ডিএনএ (ডি-অক্সিরাইবো নিউক্লিয়িক এসিড) পরীক্ষা সম্পন্ন হয়েছে। নেত্রকোনার মদনে ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর—
বাগেরহাট : পুলিশ জানিয়েছে, নির্যাতনকারী চারজন পেশায় ভ্যানচালক, নির্মাণ শ্রমিক ও কৃষি শ্রমিক। নির্যাতিতা নারী গতকাল রবিবার চারজনকে আসামি করে ফকিরহাট থানায় একটি মামলা করেছেন। আসামিরা হলেন ফকিরহাট উপজেলার জারিয়া মাইটকুমড়া গ্রামের শের আলী শেখের ছেলে ভ্যানচালক মামুন শেখ, একই উপজেলার ছোট খাজুড়া গ্রামের সিরাজ নিকারীর ছেলে ফিরোজ নিকারী (২৯), একই গ্রামের রাজু (২৫) ও মুসা (২৯)। বিকেলে বাগেরহাট সদর হাসপাতালে ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা করা হয়। বাগেরহাটের সিভিল সার্জন কে এম হুমায়ুন কবির জানান, এক-দুই দিনের মধ্যে পরীক্ষার রিপোর্ট দেওয়া হবে।

এজাহারে বাদী উল্লেখ করেছেন, বিকট শব্দে বাদীর ঘুম ভাঙলে তিনি কক্ষ থেকে বারান্দায় বের হন। তখনই আসামিরা জোর করে তাঁর কক্ষে ঢোকেন। পাশের কক্ষের ভাড়াটিয়ার সঙ্গে খারাপ কাজ করেছেন বলে গলায় চাকু ধরে এক লাখ টাকা দাবি করেন। এরপর পাশের কক্ষের দরজা খুলে ভেতরে ওই ভাড়াটিয়াকে মারধর করেন। পরে তাঁকে ধর্ষণ করেন।

বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, মোবাইল ফোনে ধারণকৃত ভিডিও জব্দ করা হয়েছে। আটককৃত যুবককে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্য তিন আসামিকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ফকিরহাট থানার পরিদর্শক বাবুল আখতার জানান, মামলার তদন্তকাজ শুরু হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।