১৩ মে, ২০২৬ | ৩০ বৈশাখ, ১৪৩৩ | ২৫ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

টি-টোয়েন্টির বর্ষসেরা বোলার মুস্তাফিজ

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’র বিচারে ২০১৬ সালে টি-টোয়েন্টির বোলিংয়ে সবার সেরা মুস্তাফিজ। বাংলাদেশি এই পেসার তার কাটার জাদুতে বোকা বানিয়েছেন বিশ্বসেরা ব্যাটসম্যানদের। তবে সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছিলেন সম্ভবত নিউজিল্যান্ডকে। বিশ্ব টি-টোয়েন্টিতে কিউইদের বিপক্ষে মাত্র ২২ রান খরচায় মুস্তাফিজ পেয়েছিলেন ৫ উইকেট। বাংলাদেশ যদিও ম্যাচটা হেরেছিল বাজেভাবে। মুস্তাফিজ-জাদুতে নিউজিল্যান্ড ১৪৫ রানের বেশি করতে পারেনি, তবে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ অলআউট হয়ে যায় মাত্র ৭০ রানে। ৭৫ রানে টাইগাররা ইডেন গাডের্নসের ম্যাচটি হারলেও ওই ম্যাচের দুর্দান্ত পারফরম্যান্সটাই তাকে এনে দিয়েছে এই ওয়েবসাইটটির বর্ষসেরা টি-টোয়েন্টি বোলারের পুরস্কার।

এই পুরস্কারের দৌড়ে মুস্তাফিজের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন নিউজিল্যান্ড স্পিনার মিচেল স্যান্টনার। যদিও তাকে পেছনে ফেলে বিচারকদের রায়ে জয়ী হয়েছেন বাংলাদেশি পেসার। ক্রিকইনফো

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।