২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

টাইগার স্টাইল!

tajkkin_b_963780554

ক্রিকেটের সবচেয়ে বড় মাঠে খেলছে টাইগার বাহিনী। প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন ভারত। আর ভারত বধের উল্লাসটাও হচ্ছে টাইগার স্টাইলে!

আজিঙ্কা রাহানেকে আউট করার পর বোলার তাসকিনের সঙ্গে বুকে-বুকে ধাক্কা দিয়ে অন্য রকম উদযাপনে মাতলেন দলপতি মাশরাফি। এ যেন ঠিক টাইগারের সঙ্গে টাইগারের মিলন!

এর আগে সাকিব এবং রুবেল ফেরালেন ধাওয়ান ও কোহলিকে। শুরুতে বাংলাদেশি বোলাররা সাফল্য না পেলেও ১৭তম ওভারে সাকিবের বলে প্রথম সাফল্য আসে। এর পরের ওভারেই রুবেল ফেরালেন ডেঞ্জার কোহলিকে।

টাইগারদের উইকেট উদযাপনের এমন দৃশ্য দেখে অনেকে ফেসবুক-টুইটারে মন্তব্য করেছেন- ‘এ বিশ্বকাপের আরও একটি উপভোগ্য ম্যাচ হতে যাচ্ছে এটি’। অনেকে আবার বলছেন, মেলবোর্ন গ্রাউন্ডের সূর্য আজ বাংলাদেশের জন্যই উঠেছে।

ভারতের প্রতিটি উইকেট পতনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের ১৬ কোটি মানুষের প্রত্যাশাও বাড়তেছে টাইগার বাহিনীর প্রতি। এখন দেখার বিষয় শেষ হাসিটা কার মুখে ফোটে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।