১৮ আগস্ট, ২০২৬ | ৩ ভাদ্র, ১৪৩৩ | ৪ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

টমটমকে ধাক্কা দিয়ে খালে গিয়ে পড়লো প্রাইভেট কার

রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অটোবাইক (টমটম)কে ধাক্কা দিয়ে সোজা খালে গিয়ে পড়লো প্রাইভেট কার।

এতে টমটমের তিন যাত্রীর অবস্থা গুরুতর। তাদের মধ্য থেকে ১ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে করে হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (২২ জানুয়ারি) বিকাল পৌনে ৫ টার দিকে কক্সবাজার সদরের ঈদগাঁও চান্দের ঘোনা এলাকায় ঘটনাটি ঘটে।
রিপোর্ট লেখাকালে দুর্ঘটনাকবলিত গাড়ি দুইটি ঘটনাস্থলেই রয়েছে।
আহতদের পরিচয় পাওয়া যায় নি।
স্থানীয় বাসিন্দা মোঃ আনোয়ার হোসাইন মুঠোফোনে এ খবর দিয়েছেন।
তিনি জানান, চান্দেরঘোনা এলাকায় যাত্রীবাহী একটি টমটম রাস্তার পাশে অপেক্ষা করছিল।
কক্সবাজারমুখি সাদা রঙের একটি প্রাইভেট কার অতর্কিতে অবস্থায় টমটমকে ধাক্কা দিয়ে সোজা খালে গিয়ে পড়ে।
এতে টমটমের একজন মহিলা যাত্রী গুরুতর আহত হয়েছে।
স্থানীয়দের সহায়তায় তিন জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে আহত কারো পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি ঘটনাস্থলে রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।