৩ মে, ২০২৬ | ২০ বৈশাখ, ১৪৩৩ | ১৫ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

টমটম চালক হত্যা, ৫ জনের যাবতজীবন


বিশেষ প্রতিবেদক
কক্সবাজারে জহিরুল আলম নামের এক টমটম চালকে হত্যার দায়ে ৫ জনকে যাবতজীবন কারাদন্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত এর বিচারক মীর শফিকুল আলমের আদালত এ আদেশ দেন। যাবতজীবন কারাদন্ডপ্রাপ্তরা হলেন রামু উপজেলার চেইন্দার আব্দুল হকের ছেলে ছৈয়দুল আমিন, টেকনাফের শিলবনিয়াপাড়ার মৃত ঈসমাইলের ছেলে মোঃ রফিক, টেকনাফের পল্লানপাড়ার মৃত শফির ছেলে এনাম উদ্দিন রুবেল, চকরিয়া উপজেলার বদরখালীর মৃত নুরুজ্জামানের ছেলে শাহ নেওয়াজ ও টেকনাফের লম্বরীপাড়ার তাজুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম। তার মধ্যে শাহ নেওয়াজ ও শফিকুল ইসলাম পলাতক রয়েছে।
জেলা ও দায়রা জজ আদালত সহকারী পাবলিক প্রসিকিউটর দীলিপ কুমার ধর জানান, ২০১৩ সালের ১ জানুয়ারী কক্সবাজারের হিমছড়িতে টমটম চালক জহিরুল আলমকে ভাড়া করে নিয়ে গিয়ে হত্যা করা হয়। এঘটনায় রামু থানার এসআই জামাল উদ্দিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। দীর্ঘদিন বিচার শেষে আদালত ওই মামলায় রায় দেয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।