২৪ মার্চ, ২০২৬ | ১০ চৈত্র, ১৪৩২ | ৪ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

টঙ্গীতে শিশু হত্যা ও ধর্ষনকারী র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত

গাজীপুরের টঙ্গীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শিশু ধর্ষণ ও হত্যা মামলার এক আসামি নিহত হয়েছে। তার নাম আবু সুফিয়ান (২১)। বৃহস্পতিবার (২১ মে) দিবাগত রাত ১২ টার দিকে গাজীপুরের টঙ্গীর মধুমিতা রেল লাইন এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাবের দাবি, নিহত আবু সুফিয়ান চাঞ্চল্যকর শিশু চাঁদনী (৭) ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি।
র‌্যাব-১ এর গাজীপুর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বলেন, গত ১৬ মে (শনিবার) টঙ্গী মধুমিতা রেলগেট এলাকার একটি ময়লার স্তুপ থেকে চাদনী (৭) নামে প্রথম শ্রেণির মাদ্রাসার ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। ওই শিশুকে ধর্ষণের পর গলা টিপে এবং দুই পায়ে আঘাত করে নির্মমভাবে হত্যা করা হয় বলে তদন্তে ও ময়নাতদন্তে উঠে আসে৷ চাঞ্চল্যকর ওই ঘটনায় মো. নিলয় (১৫) নামের এক তরুণকে গ্রেফতার করে র‌্যাব-১। ১৭ মে রাত আড়াইটার দিকে র‌্যাব-১ টঙ্গী পূর্ব থানাধীন রেল স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পরদিন নিলয় আদালতে জবানবন্দি দেয় এবং ধর্ষণের সঙ্গে আবু সুফিয়ানের সম্পৃক্ততার কথা জানায়।
লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেফতার নিলয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে র‌্যাব-১ অভিযান শুরু করে। গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, সুফিয়ান টঙ্গী মধুমিতা রেল লাইন এলাকায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে। রাত ১২টার দিকে র‌্যাব-১ অভিযানে যায়। সুফিয়ান র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি করে। র‌্যাবও আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। সুফিয়ানের বন্ধুরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয় আবু সুফিয়ানের মরদেহ। একই ঘটনায় দুজন র‌্যাব সদস্য আহত হয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।