২২ মে, ২০২৬ | ৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৪ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

ঝড়বৃষ্টি হতে পারে আজও

রাজধানী ঢাকার ওপর দিয়ে গতকাল সোমবার রাত ১১টার দিকে ঝড় বয়ে গেছে। সঙ্গে ছিল শিলাবৃষ্টিও। আবহাওয়া অধিদপ্তর বলছে, গতকাল সকাল ছয়টা থেকে আজ মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত ঢাকাতে বৃষ্টি হয়েছে ৯০ মিলিমিটার।

কেবল ঢাকা নয়। চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনা, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গাতেই ঝড় ও বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ মঙ্গলবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ময়মনসিংহ, রংপুর, বরিশাল, খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হবে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, গতকাল খুলনায় ৯, রাজশাহীতে ২৬, সিলেটে ৩১, রংপুরে ৩, চট্টগ্রামে ২৫ ও কুমিল্লায় ২৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে, চট্টগ্রাম বিভাগে বৃষ্টির মাত্রা বেশি ছিল। ঢাকার পাশের জেলা টাঙ্গাইলে ৭০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ফরিদপুরে ৫৭, মাদারীপুরে ৪৪, গোপালগঞ্জে ৩৮, সন্দ্বীপে ৪১ ও চাঁদপুরে ৬৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, আজ ও আগামীকাল বুধবারও বৃষ্টি থাকবে। পশ্চিমা লঘুচাপের কারণে বারবার বৃষ্টি হচ্ছে

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।