২৬ মার্চ, ২০২৬ | ১২ চৈত্র, ১৪৩২ | ৬ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

ঝিলংজায় এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, বাঁধা দেওয়ায় যুবককে গুলি

শাহীন মাহমুদ রাসেলঃ কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ২নং ওয়ার্ডের দক্ষিণ হাজী পাড়া ডেইরি ফার্ম এলাকার দুটি বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। বুধবার শেষ রাতে সংঘটিত ডাকাতির ঘটনায় ডাকাতদলের গুলিতে মোঃ জীসান (২৫) নামে এক যুবক আহত হয়েছেন। আহত জীসান ওই এলাকার মৃত ইউনুচের পুত্র।

আহত জীসানের ভাই আব্দুল্লাহ জানান, রাত ৩টার দিকে ৭ থেকে ৮ জনের মুখোশধারী ডাকাত দল ডেইরি ফার্মের পূর্ব পাশে অবস্থিত আব্দুস সালামের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ডাকাতেরা অস্ত্রের মুখে বাড়ির লোকদের জিম্মি করে নগদ ৫৫ হাজার টাকা, ৬ ভরি স্বর্ণালঙ্কার, ৬টি মোবাইলফোন ও কাপড়সহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে।

পরে সংঘবদ্ধ ডাকাতদলের সশস্ত্র ছয় সদস্য পাশ্ববর্তী জীসানের বাড়িতে হানা দেয়। তারা তার বাড়ির লোকদের অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট করার চেষ্টা করে। এ সময় ডাকাতদের বাধা দেয় মো. জীসান। এতে ক্ষুব্ধ ডাকাতরা তাকে গুলি করে বাড়ি থেকে স্বর্ণালঙ্কার ও একটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

পরে ডাকাতদলটি পাশের আরেকটি বাড়িতে হানা দেওয়ার চেষ্টা করে। এ সময় এলাকার লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় ডাকাত দল।

আহত জীসান বর্তমানে কক্সবাজারের একটি প্রাইভেট হাসপালে ভর্তি আছে বলে জনান তার ভাই আব্দুল্লাহ। তার শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে। তবে এখনো পর্যন্ত তার অবস্থা আশঙ্কা মুক্ত নয় জানান তিনি।

সদর থানার ওসি (তদন্ত) খাইরুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবারকে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।