১ মে, ২০২৬ | ১৮ বৈশাখ, ১৪৩৩ | ১৩ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

ঝালমুড়ির প্যাকেটে মিললো ৯ হাজার ইয়াবা, আটক ২

শাহেদ মিজানঃ

কক্সবাজার শহরে ঝালমুড়ির প্যাকেটের ভেতর করে পাচারের ৯ হাজার ২৩৯ পিছ ইয়াবাসহ দুইজনকে আটক করেছে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (১৫ নভেম্বর) রাত ৮টার দিকে অভিযান চালিয়ে কক্সবাজার শহরের হলিমোড় থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো টেকনাফের সাবরাং মন্ডলপাড়া এলাকার রাশেদুল কবির (২৬) ও মো. হাসান (২০)।

ডিবির কর্মকর্তা জানান, ঝালমুড়ির প্যাকেটের ভেতর করে ইয়াবার একটি চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে একটি সিএনজি অটোরিক্সায় করে সররাহের ছদ্মবেশ ধরে আনা ইয়াবাবাহী ঝালমুড়ি ও চিপস্ চালানটি জব্দ করা হয় এবং দুইজনকে আটক করা হয়। আটককৃতদের স্বীকারোক্তি মোতাবেক তাদের বহনকারী ঝালমুড়ির প্যাকেটের থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই গণনা করে পাওয়া যায় ৯ হাজার ২৩৯ পিচ ইয়াবাগুলো জব্দ করা হয়।

ডিবি কর্মকর্তারা বলেন, ধারণা করা হচ্ছে, এই সিন্ডিকেটটি দীর্ঘদিন এভাবে অভিনব কায়দায় ইয়াবা পাচার করে আসছিলো। এই সিন্ডিকেটের সাথে আরো অনেকে জড়িত থাকতে পারে। আটকদের জিজ্ঞাসাবাদ করে আমরা আরো কারো জড়িত সব তথ্য বের করার চেষ্টা করবো।

আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদেরকে থানায় সোপর্দ করা হবে বলে জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।