৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২ | ১৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৩৫৫ রান

 


ওয়ানডে সিরিজে বাংলাদেশকে যে ছেড়ে কথা বলবে না স্বাগতিকরা তারই আভাস পাওয়া গেল প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশের ব্যাটিং দেখে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ব্যাটসম্যানদের দৃঢ়টায় নির্ধারিত ৫০ ওভারে ৩৫৪ রান সংগ্রহ করেছে প্রেসিডেন্ট একাদশ। জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে ৩৫৫ রান।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে শ্রীলঙ্কা প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে টস জিতে বোলিং করতে নেমে শুরুটা ভালোই করে ছিল বাংলাদেশ। শুরুতেই দিলশান মুনাবীরাকে এলবিডাব্লিউ করে ফেরান তাসকিন। সাজঘরে ফেরার আগে ২১ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৪ রান করেন মুনাবীরা।

তবে দ্বিতীয় উইকেটে বিরাকোডিকে সঙ্গে নিয়ে শতরানের জুটি গড়েন কুশল পেরেরা। দলকে নিয়ে যাচ্ছিলেন বড় সংগ্রহের দিকে। অবশেষে বোলিংয়ে এসে জুটি ভাঙলেন সাইফউদ্দিন। অর্ধশত করা বিরাকোডিকে রুবেল হোসেনের তালুবন্দি করে সাজঘরে ফেরান টাইগার এই তারকা। আউট হওয়ার আগে তার বাট থেকে আসে ৬৭ রান।

 

বিরাকোডির বিদায়ের পর ব্যক্তিগত ৬৪ রান করে স্বেচ্ছায় অবসরে যান পেরেরা। এরপর সিরিবর্ধনকে সাজঘরে ফেরান সানজামুল। আউট হওয়ার আগে ৩২ রান আসে এই ব্যাটসম্যানের ব্যাট থেকে। শেষ দিকে ধনঞ্জয় ডি সিলভা ও পেরেরা দ্রুত রান তুললে প্রেসিডেন্ট একাদশ ৩৫৪ রানের সংগ্রহ পায় স্বাগতিকরা।

কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে অনুষ্ঠিতব্য এই প্রস্তুতি ম্যাচটিতে বিশ্রাম দেওয়া হয়েছে বাংলাদেশ দলের চার তারকা তামিম ইকবাল, সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান এবং শুভাশিস রায়কে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।