মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

‘জ্যোতিষী’ আলমগীর জানতো না সে ইয়াবা নিয়ে আজ ধরা খাবে!

শেয়ার করুন

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

আলমগীর হোসন (২৮) ‘জ্যোতিষী’ । নোয়াখালী জেলার সুধারাম উপজেলার মান্নান নগরের পূর্ব এওজবালওয়া গ্রামের মোতালেব মিয়ার পুত্র। মানুষের হাত গননা, ভবিষ্যত ভাগ্যের কথা বলা ও অন্যান্য জ্যোতিষী কাজ করে সহজ সরল সাধারণ মানুষ ধোকা দিতো। সেই জ্যোতিষীই জানতো না সে যে আজ ইয়াবা পাচারের সময় ধরা খাবে।

শুক্রবার ১৭ জুলাই বিকেল ৩ টার দিকে কক্সবাজার সদর উপজেলার দরিয়ানগর ব্রীজের উপর হতে কথিত জ্যোতিষী মোঃ আলমগীর হোসনকে ১৪২৮ পিস ইয়াবাসহ আটক করা হয়। কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম তাকে আটক করে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুত্রে জানা গেছে।

শেয়ার করুন