মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

জেলার সাবেক ফুটবলার সাইফুদ্দিন বাদশা’র মৃত্যুতে রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের শোক

শেয়ার করুন

শোক
কক্সবাজার জেলা ফুটবল দলের সাবেক কৃতি খোলোয়াড় সাইফুদ্দিন বাদশা (৪৫) ইন্তেকাল করেছেন (ইন্নিল্লিল্লাহি ….. রাজিউন)। সোমবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সোমবার বিকালে হৃদরোগে আক্রান্ত হলে সাবেক কৃতি খোলোয়াড় সাইফুদ্দিন বাদশাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সাইফুদ্দিন বাদশা কক্সবাজার পৌরসভার মৃত নুরুল হকে ছেলে, সাবেক জেলা ফুটবল দলের খোলোয়াড় খোরশেদ আলমের ছোট ভাই। গতকাল মঙ্গলবার (১৫ নভেম্বর) জোহরের নামাজের পর নামাজে জানাজা শেষে কক্সবাজার পৌরসভার নতুন বাহারছড়াস্থ কবরস্থানে তাকে দাফন করা হয়।
কক্সবাজার জেলা দলের সাবেক ফুটবলার সাইফুদ্দিন বাদশা’র মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সদস্য বিজন বড়–য়া, রামু ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুবীর বড়–য়া বুলু, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সভাপতি ছিদ্দিক আহমদ, সহ-সভাপতি কিশোর বড়–য়া, মো. নবু আলম, মোহাম্মদ হোসাইন সানী, সাধারণ সম্পাদক পলক বড়–য়া আপ্পু, যুগ্ম-সম্পাদক খালেদ শহীদ, সাংগঠনিক সম্পাদক দুলাল বড়–য়া, অর্থ সম্পাদক সুকুমার বুলু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. রুহুল আমিন রকি, দপ্তর ও প্রচার সম্পাদক ওমর ফারুক মাসুম, নির্বাহী সদস্য সজল বড়–য়া, তরুপ বড়–য়া, রিটু বড়–য়া, মুরাদ সুলতান, সুশান্ত পাল বাচ্চু, প্রকাশ সিকদার প্রমুখ।

শেয়ার করুন