১৮ মার্চ, ২০২৬ | ৪ চৈত্র, ১৪৩২ | ২৮ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

জেলার শ্রেষ্ঠ থানা উখিয়া

নিজস্ব প্রতিবেদক:
গেল জুলাই মাসের সার্বিক পারফরম্যান্সের ভিত্তিতে জেলার শ্রেষ্ঠ থানা, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এবং শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে প্রতিটি ক্ষেত্রেই মনোনীত হয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।
সোমবার কক্সবাজার জেলা পুলিশ কর্তৃক আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার মো. হাসানুজ্জামান (সদ্য পদোন্নতিপ্রাপ্ত অ্যাডিশনাল ডিআইজি)-এর হাত থেকে শ্রেষ্ঠত্বের ক্রেস্ট গ্রহণ করেন তিনি।
প্রতিটি ক্ষেত্রে শ্রেষ্ঠ হওয়ায়  উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলীকে জেলা পুলিশের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।
ওই সভায় আরও উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পিবিআই, সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তা, কক্সবাজার জেলার  অতিরিক্ত পুলিশ সুপার, প্রত্যেক সার্কেল এবং জেলার প্রত্যেক থানার অফিসার ইনচার্জবৃন্দ।
উল্লেখ্য, ইয়াবা সম্রাট নামে খ্যাত রোহিঙ্গা  শফিউল্লাহকে গত ৩ জুলাই  উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ গভীর রাতে উখিয়ার পাতাবাড়ি পাহাড়ি এলাকা থেকে ৬০ লাখ টাকা মূল্যের ২০ হাজার ইয়াবা উদ্ধার করে পুলিশ। পরে শফিউল্লাহ পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, তিনি নিজেই প্রতি মাসে ৯০ থেকে ১২০ কোটি টাকার দামের ৩০ থেকে ৪০ লাখ ইয়াবা মিয়ানমার থেকে নানান কৌশলে উখিয়ার আশ্রয়শিবিরে নিয়ে আসেন। পরে আশ্রয়শিবির থেকে এসব ইয়াবা দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করতেন তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।