২০ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

জেলাব্যাপী কদর বাড়ছে শান্তির প্রতীক হাতপাখার!

ha
বসন্তের গরমের ছোঁয়ায় জেলাজুড়ে ব্যাপক আকারে কদর বাড়ছে দিন দিন শাস্তির প্রতীক হাতপাখার। গরম আর লোডশেডিং মিলে দুর্বিষহ পরিস্থিতিতে একটু শান্তি দেয় হাতপাখা। আর জেলার বিভিন্ন উপজেলায় হাত পাখার চাহিদা বর্তমান সময়ে বাড়ছে। জানা যায়, জেলার আট উপজেলা তথা পেকুয়া, চকরিয়া, মহেশখালী, কুতুবদিয়া, উখিয়া, টেকনাফ, রামু ও কক্সবাজার সদরের প্রত্যন্ত গ্রামগঞ্জে সব বয়সী নারী পুরুষদের মাঝে হাতপাখার কদর দ্বিগুন আকারে বেড়েই চলছে চলতি সময়ে। জেলার বিভিন্ন উপজেলার নানা স্থানে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী তালপাতার পাখা তৈরী করছে বলেও জানা যায়। ঐসব গ্রামে হাত পাখার শিল্পীরা দীর্ঘদিন ধরে এই তালপাতার হাত পাখা তৈরীর পাশাপাশি কাপড়ের পাখা তৈরি করে জীবিকা নির্বাহ করে চলছে বলেও একাধিক সূত্রে প্রকাশ। আবার নানা উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলের মেয়েরা বাড়ীর আঙ্গিনায় বসে বসে দল বেঁধে হরেক রকম কাপড়ের উপর নকশা করে নকশীকাঁথার হাতপাখা তৈরী করে সদরের ঐতিহ্যবাহী ঈদগাঁও বাজার সহ জেলার বিভিন্ন হাট বাজারে বিক্রি করতে দেখা যায়। তবে হাতপাখার সাইজ অনুসারে দাম নিচ্ছে বিক্রেতারা। একাধিক নক্শীকাথার তৈরী করা হাতপাখার শিল্পিদের মতে, পৃষ্ঠপোষকতা পেলেই দেশে অর্থনীতিতে এই শিল্পের চাহিদা বাড়বে বলে অভিমত ব্যক্ত করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।