১৯ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩ | ৫ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে

জেলা সদর হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের কাজ শুরু

২৫০ শয্যা বিশিষ্ট কক্সবাজার জেলা সদর হাসপাতালে নির্মিত হচ্ছে লিকুইড সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট। যেখান থেকে হাসপাতালে অক্সিজেন সরবরাহ করা হবে।

হাসপাতালের উত্তর গেইটে সোমবার (২২ জুন) সকালে প্ল্যান্ট স্থাপনের চূড়ান্ত কাজ শুরু হয়েছে।

আন্তর্জাতিক দাতা সংস্থা ইউনিসেফ ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে দেশের কোন জেলা সদর হাসপাতালে এটি হচ্ছে প্রথম সেন্ট্রাল অক্সিজেন স্থাপন প্রকল্প। যাতে ব্যয় হবে প্রায় ৫৫ লাখ টাকা।

কবে নাগাদ কাজটি শেষ হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

দাতা সংস্থার পক্ষে কাজের তদারক করছেন কক্সবাজার সির্ভিল অফিসের স্বাস্থ্য সমন্বয়ক ডা. জামশেদুল হক।

তিনি জানান, অনেক প্রয়োজনীয় সরঞ্জাম আমদানি করতে হবে। তাই স্থাপনের কাজটি কখন শেষ হবে তা সঠিক বলা যাচ্ছে না।

তবে, যত দ্রুত সম্ভব তারা কাজটি সম্পন্ন করে হাসপাতাল কর্তৃপক্ষকে বুঝিয়ে দেয়ার চেষ্টা করবে তারা।

ডা. জামশেদ জানান, এখান থেকেই হাসপাতালে প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।