৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৩ মাঘ, ১৪৩২ | ১৭ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১

জেলা প্রশাসকের সাথে দৈনিক হিমছড়ি পরিচালনা পরিষদের সাক্ষাত

SAM_3379
জেলা মো. আলী হোসেনের সাথে সাক্ষাত করেছেন কক্সবাজার থেকে প্রকাশিত পাঠক নন্দিত দৈনিক হিমছড়ি‘র পরিচালনা পরিষদ।মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে সাক্ষাতকালে জেলা প্রশাসক মো. আলী হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান, দৈনিক হিমছড়ি‘র ভারপ্রাপ্ত সম্পাদক হাসানুর রশীদ, উপদেষ্টা সম্পাদক মহিউদ্দিন চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক ফজলুল্লাহ মোহাম্মদ হাসান, আইন বিষয়ক উপদেষ্টা এ্যাডভোকেট রমিজ আহমদ (এপেক্সিয়ান)।
এসময় জেলা প্রশাসক কক্সবাজারের উন্নয়নে বস্তুনিষ্ট সংবাদ প্রকাশ, সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চিত্র, সেবা গ্রহনে জনগনের অধিকারসহ নানা বিষয় পত্রিকায় তুলে ধরার আহবান জানান।
নবাগত জেলা প্রশাসক জানান, কক্সবাজারের উন্নয়নে সরকারের গৃহীত মহাপরিকল্পনার বিষয়টি সহসা সাংবাদিকদের কাছে মতবিনিময়ের মাধ্যমে তুলে ধরা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।