৮ মার্চ, ২০২৬ | ২৩ ফাল্গুন, ১৪৩২ | ১৮ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

জেলা পুলিশে শ্রেষ্ট ওয়ারেন্ট তামিল অফিসার হলেন চকরিয়া থানার এসআই প্রিয়লাল ঘোষ

এম.জিয়াবুল হক,চকরিয়াঃ বাংলাদেশ পুলিশের কক্সবাজার জেলা পুলিশ প্রশাসন কর্তৃক আয়োজিত মাসিক অপরাধ দমন পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিল ও মামলা তদন্তে জন্য থানা বিত্তিক শ্রেষ্ট তদন্ত অফিসার হিসেবে সম্মাননা পেয়েছেন চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) প্রিয় লাল ঘোষ।
কক্সবাজার জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেড মিলনায়তনে মাসিক কল্যাণ সভায় আয়োজিত সোমবার দুপুরে মাসিক অপরাধ পর্যালোচনার এ সভা অনুষ্ঠিত হয়। মাসিক অপরাধ দমন’র পর্যালোচনা সভায় অনুষ্ঠানের প্রধান অতিথি কক্সবাজার জেলার পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বিপিএম চকরিয়া থানার এসআই প্রিয় লাল ঘোষ ’র হাতে বেষ্ট ওয়ারেন্ট তামিল ও থানা বিত্তিক শ্রেষ্ট মামলা তদন্ত অফিসার হিসেবে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন।

সভায় থানা পর্যায়ে জুলাই (বিগত ১৯ মাসের )মাসে ভাল কাজে কৃতিত্বের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সার্কেল, শ্রেষ্ঠ থানা, শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী, শ্রেষ্ঠ মাদক উদ্বারকারী ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী, শ্রেষ্ট মামলা তদন্তকারী, মাদক ব্যবসায়ী গ্রেফতার ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন ক্যাটাগরীতে পুলিশ সদস্যদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। জেলা পুলিশের মাসিক অপরাধ দমন পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন,কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী মো.মতিউল ইসলাম (চকরিয়া-পেকুয়া)সার্কেল,সহকারী পুলিশ সুপার (উখিয়া সার্কেল), সহকারী পুলিশ সুপার (মহেশখালী সার্কেল),সহকারী পুলিশ সুপার (ডিএসবি), সহকারী পুলিশ সুপার (ট্রাফিক বিভাগ), জেলার আওতাধীন সকল থানার অফিসার ইনচার্জসহ পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শ্রেষ্ট ওয়ারেন্ট তামিল ও শ্রেষ্ট মামলা তদন্তকারী অফিসার হিসেবে জেলা পুলিশের এ সম্মাননা প্রাপ্তিতে এক বিশেষ অনুভূতি প্রকাশ করতে গিয়ে চকরিয়া থানার এস আই প্রিয় লাল ঘোষ বলেন, কক্সবাজার জেলা পুলিশ প্রশাসন কর্তৃক শ্রেষ্ঠ .এস.আই অফিসার এ সম্মাননা অর্জনে তিনি কক্সবাজার পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া-পেকুয়া)সার্কেল কাজী মো: মতিউল ইসলাম,চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হাবিবুর রহমান, পুলিশ পরিদর্শক(তদন্ত) একে.এম সফিকুল আলম চৌধুরীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং পুলিশের সুনাম রক্ষা ও আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।