১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩ | ২৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটুর মেয়ে ঐশীর বৃত্তিলাভ

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়া উপজেলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত “আলহাজ্ব ওসমান গণি সওদাগর স্মৃতি স্বর্ণপদক মেধাবৃত্তি পরীক্ষা” ২০১৭ এ অংশ নিয়ে চকরিয়া থানা সেন্টারস্থ শিশুবান্ধব বিদ্যালয় চকরিয়া বর্ণমালা একাডেমীর প্রথম শ্রেণীর শিক্ষার্থী ও চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি কক্সবাজার জেলা পরিষদের ১নম্বর প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটুর বড়মেয়ে জাহিয়া ইসলাম ঐশী বৃত্তিলাভ করেছে। গতকাল ১৫ নভেম্বর “আলহাজ্ব ওসমান গণি সওদাগর স্মৃতি স্বর্ণপদক মেধাবৃত্তি পরীক্ষা” ২০১৭ এর ঘোষিত ফলাফলে কৃতি শিক্ষার্থী ঐশী প্রথম শ্রেণীতে ডায়মন্ড এপ্লাস গ্রেডে বৃত্তি লাভ করেন।
এদিকে মেয়ের অসাধারণ ফলাফলে খুশিতে পঞ্চমুখ বাবা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু ও মাতা গৃহিনী দিলসাদ খানম। এই সাফল্যে তাঁরা মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করেছেন। পাশাপাশি ভবিষ্যতে লেখাপড়ায় যাতে মেয়ের ভাল ফলাফলের ধারাবাকিতা অব্যাহত থাকে সেইজন্য বাবা-মা পরিবারের পক্ষ থেকে বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধায়ীসহ সকলের দোয়া কামনা করেছেন। অপরদিকে কৃতি শিক্ষার্থী জাহিয়া ইসলাম ঐশীর অসাধারণ সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম সহ তাঁর পরিবার সদস্যরা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।