১৩ মার্চ, ২০২৬ | ২৮ ফাল্গুন, ১৪৩২ | ২৩ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

জেলা পরিষদে ১২ চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

district-parisad-election-m20161202133155
আসন্ন জেলা পরিষদ নির্বাচনে একক প্রার্থী হওয়ায় চেয়ারম্যান পদে ১২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে যাচ্ছেন। তাদের সবাই আওয়ামী লীগের প্রার্থী। যাচাই-বাছাইয়ে মনোনয়নপত্র বৈধ হলেই তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবেন। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তবে কোন কোন জেলায় আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে যাচ্ছেন, সেসব জেলার নাম এখনো নির্বাচন কমিশনে আসেননি বলে জানান তিনি।

তবে আমাদের জেলা প্রতিনিধিরা জানিয়েছেন, নারায়ণগঞ্জের চেয়ারম্যান প্রার্থী মহানগর আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন, ঠাকুরগাঁওয়ে বর্তমান জেলা পরিষদের প্রশাসক মুহাম্মদ সাদেক কুরাইশীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল বৃহস্পতিবার। জানা গেছে, কমপক্ষে ১৫ জেলায় আওয়ামী লীগের ৩২ জন প্রার্থী দলীয় সিদ্ধান্ত অমান্য করে বা বিদ্রোহী হিসেবে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মাঠ পর্যায় থেকে ইসিতে পাঠানো তথ্যানুযায়ী চেয়ারম্যান পদে মোট ১৯০ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৮৯৫ জন ও সাধারণ সদস্য পদে ৩ হাজার ৫৬১ জন প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ঘোষিত তফসিল অনুয়ায়ী, প্রার্থিতা প্রত্যাহারের করা যাবে ১১ ডিসেম্বর পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৮ ডিসেম্বর।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।