২১ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক হচ্ছেন তানিম

কক্সবাজার জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক হতে যাচ্ছেন জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোরশেদ হোসেন তানিম।

জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ও জালালাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যন ইমরুল রাশেদ সেচ্ছায় ফেইসবুকে পদত্যাগের ঘোষণা করায় মোর্শেদই ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক হচ্ছেন বলে ইংগিত দিয়েছে কেন্দ্রী নেতৃবৃন্দ।

কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী রবিবার বিকেলে কক্সবাজারের ছাত্রলীগের ছাত্রসমাবেশে মোর্শেদ হোসেন তানিম সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করছে।

ছাত্রলীগকে বিদায় জানালেন সেক্রেটারি রাশেদ জেলা ছাত্রলীগের সপধারন সম্পাদক রাশেদ তার ফেইসবুক স্ট্যাটাসে দিয়ে ছাত্রলীগের সাধারন সম্পাদক পদ থেকে পদত্যাগ করে লিখেছেন ” ভাল থেক প্রাণের ছাত্রলীগ, ক্ষমা কর রাজপথের সহযোদ্ধারা বিদায় নিলাম তোমাদের মাঝ থেকে। আজ থেকে আমি ছাত্রলীগের এক সাবেক কর্মী।”

রাশেদের এই স্ট্যাটাস দিয়ে ছাত্রলীগকে বিদায় জানানোর তার অনুসারী নেতা কর্মীরা মেনে না নেয়ার ঘোষনা দিচ্ছে। ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী কোন ছাত্রলীগ নেতা জনপ্রতিনিধি নির্বাচিত হলে তার পদ শূন্য হয়ে যায়। রাশেদ গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়। ফলে তার পদটি গঠনতন্ত্র অনুযায়ী শূন্য হয়ে যাায়। সাধারন সম্পাদক পদ ঘোষনার আগেই রাশেদ নিজথেকে সরে দাড়ালেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।