মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

জেলা ছাত্র ইউনিয়নের উদ্যোগে মহান শিক্ষা দিবস পালন 

শেয়ার করুন

প্রেস বিজ্ঞপ্তি : কক্সবাজার জেলা ছাত্র ইউনিয়নের উদ্যোগে মহান শিক্ষা দিবস পালিত হয়েছে। এই উপলক্ষ্যে সোমবার বিকাল ৪টার দিকে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল বের করে ছাত্র ইউনিয়ন। মিছিলটি কক্সবাজার শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লালদীঘির পাড়স্থ জেলা ছাত্র ইউনিয়ন কার্যালয়ে এসে শেষ হয়। সভায় মহান শিক্ষা দিবসের ইতিহাস, তাৎপর্য এবং বর্তমান ছাত্রসমাজের করণীয় নিয়ে আলোচনা করা হয়। এতে বক্তারা বলেন- শিক্ষাঙ্গণে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। পাশাপাশি প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা বাণিজ্যের বিরুদ্ধে সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি অর্পন বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংসদের সদস্য সৌরভ দেব, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির মোবারক। জেলা ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শয়ন কান্তি বিশ্বাসের সঞ্চালনায় এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শহর ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক তয়ন দাশ, সিটি কলেজ ছাত্র ইউনিয়নের সমন্বয়ক ওয়াকার উদ্দিন, রামু উপজেলা ছাত্র ইউনিয়নের সহ সভাপতি আরিফুল ইসলাম নয়ন, শহর ছাত্র ইউনিয়ন নেতা মোস্তাক আহাম্মদ বাপ্পি, আপন দাশ, বিশু ও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সমন্বয়ক নিলয় প্রমূখ।

শেয়ার করুন