মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে অপু-জসিম প্যানেলের নিরঙ্কুশ বিজয়

শেয়ার করুন

শাহেদ মিজান:

কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সম্পন্ন হয়েছে। আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক কার্যালয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিায় ক্রীড়া প্রতিনিধিদের এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে একমাত্র প্যানেল অপু-জসিম প্যানেলের নিরঙ্কুশ বিজয় হয়েছে। প্যানেলহীন ভাবে নির্বাচিত হয়েছেন মাত্র দুইজন।

সাধারণ সম্পাদক ও অতিরিক্ত সাধারণ সম্পাদক ছাড়া বাকি আট পদে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জসিম উদ্দীন এবং অতিরিক্ত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাহমুদুল করিম মাদু।

ভোটের তীব্র লড়াই আটটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৩ জন প্রার্থী। এর মধ্যে সংরক্ষিত মহিলা আসনে ৩ জন এবং উপজেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি আসনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বিধি মতে নির্বাচিত হয়েছেন ২৭ জন।

সহ সভাপতি পদে প্রতিদ্বন্দ্বি পাঁচজনের মধ্যে নির্বাচিত হয়েছেন সাবেক সাধরণ সম্পাদক অধ্যক্ষ জসিম উদ্দিন (৯৮ ভোট), সদ্য সাবেক সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু (৯২ভোট) , আবছার উদ্দীন (১১৩ ভোট), বিজন বড়ুয়া (৮৭ ভোট)।

যুগ্ন সাধারণ সম্পাদক পদে তিন জনের মধ্যে নির্বাচিত হয়েছেন – শাহীনুল হক মার্শাল (৯২ভোট) ও হেলাল উদ্দিন কবির (৯০ ভোট)।

কোষাধ্যক্ষ পদে দুইজনের মধ্যে নির্বাচিত হয়েছেন – একেএম রাশেদ হোছাইন নান্নু।

নির্বাহী সদস্য পদে ১৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তার মধ্যে নির্বাচিত হয়েছেন ১৪ জন। তারা হলেন, আজমল হুদা, আমিনুল ইসলাম মুকুল, মো. আলী রেজা তসলীম, ইশতিয়াক আহমেদ জয়, ওমর ফারুক ফরহাদ, ওসমান সরওয়ার কামাল, মো. জসিম উদ্দিন, মোহাম্মদ জাহেদ উল্লাহ্, পরেশ কান্তি দে, মুহাম্মদ মাহাবুবুর রহমান (এম.আর মাহাবু), রতন দাশ, শোয়েব ইফতেখার. খোরশেদ আলম ও হারুন অর রশিদ।

সংরক্ষিত আসনে মহিলা ক্রীড়া সংস্থার প্রতিনিধির পদে প্রতিদ্বন্দ্বি তিনজনের মধ্যে নির্বাচিত হয়েছেন আয়েশা সিরাজ, খালেদা জেসমিন।

উপজেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি পদে প্রতিদ্বন্দ্বি তিনজনের মধ্যে নির্বাচিত হয়েছেন – আশরাফুল আজিজ সুজন ও নাছির উদ্দিন।

সকাল ৮ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলে। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৩৬ জন| অপু-জসিম একটি মাত্র প্যানেলে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদুর রহমান মোল্লা।

শেয়ার করুন