১৩ মার্চ, ২০২৬ | ২৮ ফাল্গুন, ১৪৩২ | ২৩ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

জেলা আওয়ামীলীগের প্রতিনিধি সমাবেশ শনিবারঃ আসছেন ওবাইদুল কাদের

আগামীকাল কক্সবাজারে অনুষ্ঠিত হচ্ছে আওয়ামীলীগের প্রতিনিধি সমাবেশ। কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে আওয়ামীলীগের প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হবে। কক্সবাজারে প্রতিনিধি সমাবেশের মাধ্যমে দেশব্যাপি আওয়ামীলীগের প্রথম জেলা পর্যায়ের প্রতিনিধি সমাবেশে শুরু হচ্ছে। আগামী কালকের প্রতিনিধি সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামীলীগের সাধারন সম্পাদক, সড়ক ও সেতু যোগাযোগ মন্ত্রী ওবাইদুল কাদের ও যুগ্ন সাধারন সম্পাদক মাহাবুবুল আলম হানিফ। আজ কক্সবাজার স্টেডিয়ামে জেলা আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয় আগামী কালকের প্রতিনিধি সমাবেশে জেলার প্রতিটি উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ৭ হাজার নেতা কর্মী উপস্থিত থাকবেন। সংবাদ সম্মেলনে কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল মোস্তফা, সাধারন সম্পাদক মুজিবুর রহমান ও সংসদ সদস্য আবদুর রহমান বদি বক্তব্য রাখেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।