১১ মে, ২০২৬ | ২৮ বৈশাখ, ১৪৩৩ | ২৩ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

জেলা আওয়ামী লীগের কর্মি সমাবেশ ২১ জানুয়ারী

আাগামী ২১ জানুয়ারী বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপির কক্সবাজার শুভ আগমন উপলক্ষ্যে কর্মসূচী গ্রহণের জন্য জেলা আওয়ামী লীগের এক জরুরী বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারী) সন্ধ্যায় কক্সবাজার শহরের লালদিঘীর পাড়াস্থ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমানের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, আগামী ২১ জানুয়ারী বিকালে জেলা আওয়ামী লীগের উদ্যোগে কক্সবাজার পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানে কর্মি সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী জননেতা ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তার কক্সবাজার আগমনকে কেন্দ্র করে দলের নেতাকর্মিদের মাঝে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বক্তারা আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার কক্সবাজারকে ঘিরে যে মেগা-উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন চলছে তা আলোরমুখ দেখতে সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কক্সবাজার সফর অত্যন্ত তাৎপর্য বহন করে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মিদের ঐক্যবদ্ধ থেকে দল ও সরকারের চলমান অগ্রযাত্রা বহাল রাখতে হবে।

সভায় কর্মি সমাবেশ সফল করার লক্ষ্যে জেলা আওয়ামী লীগ ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে। এছাড়া সমাবেশটি সফল করতে গঠন করা হয় বিভিন্ন উপ-কমিটি।সমাবেশটি সফল করার জন্য বিভিন্ন সহযোগী সংগঠনসহ জেলার আওতাধীন সকল স্তরের নেতাকর্মিদের আহবান জানিয়েছেন সভায় উপস্থিত নেতৃবৃন্দ।

সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, শাহ আলম চৌধুরী রাজা, রেজাউল করিম, এডভোকেট রণজিত দাশ, অবসরপ্রাপ্ত লে: কর্ণেল ফোরকান আহমেদ, আব্দুল খালেক, নজিবুল ইসলাম, আবু তালেব, সোহেল সরওয়ার কাজল, নুরুল বশর, রশিদ আহমদ, জহিরুল ইসলাম, সোহেল আহমদ বাহাদুর, হামিদা তাহের, রহিম উদ্দিন, ইশতিয়াক আহমেদ জয়, তাহমিনা চৌধুরী লুনা, আরিফুল মওলা, নুরুল আলম সরকার প্রমুখ।

এতে উপস্থিত ছিলেন, মাহবুবুল হক মুকুল, এডভোকেট আব্বাস উদ্দিন চৌধুরী, খোরশেদ আলম, এডভোকেট ফরিদুল আলম, এডভোকট আয়াছুর রহমান, এসএম কামাল, ইউনুস বাঙ্গালী, খোরশেদ কুতুবী, এডভোকেট তাপস রক্ষিত, কাজী মোস্তাক আহমেদ শামীম, ইঞ্জিনিয়ার বদিউল আলম, হেলাল উদ্দিন কবির, এমএ মঞ্জুর, আবু তাহের আজাদ, ড. নুরুল আবছার, মিজানুর রহমান, জিএম কাশেম, উজ্জল কর, মাহমুদুল করিম মাদু, শামশুল আলম মন্ডল, শহীদুল হক সোহেল, হারুনুর রশিদ, আয়েশা সিরাজ, মোর্শেদ হোসাইন তানিম, হাসান ইকবাল রিপন প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।