২৯ মে, ২০২৬ | ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১১ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার আসছেন ৭ ডিসেম্বর

জেলা আওয়ামী লীগের মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে এমপি জাফর আলম

বার্তা পরিবেশক:

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৭ ডিসেম্বর কক্সবাজারে আসছেন। এদিন তিঁনি প্রধান অতিথির বক্তব্য দেবেন কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসমুদ্রে। কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন শেখ কামাল আর্ন্তজাতিক স্টেডিয়ামে এই জনসভা অনুষ্ঠিত হবে।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে বুধবার (৩০ নভেম্বর) সকাল দশটায় কক্সবাজার জেলা আওয়ামী লীগের উদ্যোগে শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি। বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মেয়রের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিকসহ দলের জেলার জ্যেষ্ঠ নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অপরদিকে প্রধানমন্ত্রীর জনসভাস্থল শেখ কামাল আর্ন্তজাতিক স্টেডিয়ামের সার্বিক প্রস্তুতির চিত্র সরজমিন পরিদর্শন করেছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, জাতীয় সংসদের হুইপ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মেয়রসহ দলের জেলার জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।