১৩ মার্চ, ২০২৬ | ২৮ ফাল্গুন, ১৪৩২ | ২৩ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

জেল হেফাজতে সালাহ উদ্দিন

Salauddin_thereport24

অনুপ্রবেশের অভিযোগে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে ১৪ দিনের জেল হেফাজতে নেওয়া হয়েছে। শিলং জেলা জজ আদালত বুধবার দুপুরে এ আদেশ দেন।

মেঘালয় পুলিশ ভারতের বিদেশ আইন অনুযায়ী সালাহ উদ্দিনের বিরুদ্ধে মামলা করে। মেঘালয় পুলিশের দাবি, তারা এক প্রকার নিশ্চিত সালাহ উদ্দিন অপহরণের গল্প ফেঁদে রাজনীতি করার চেষ্টা করেছেন। পুলিশ জানতে পেরেছে, সিলেট-মেঘালয় সীমান্তে সালাহ উদ্দিন স্থানীয় বিএনপির অনেক নেতার ঘনিষ্ঠ এবং তার অনেক আত্মীয়ের বাড়ি সেখানে অবস্থিত। এ সুযোগ কাজে লাগিয়ে অপহরণের গল্প তৈরি করেছেন তিনি।

প্রসঙ্গত, ৬৩ দিন নিখোঁজ থাকার পর ১১ মে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে সন্ধান পাওয়া যায় বিএনপির নেতা সালাহ উদ্দিন আহমেদের। তাকে উদ্ভ্রান্ত অবস্থায় ঘুরতে দেখে শিলংয়ের গলফ লিংক এলাকার লোকজন ১১ মে ভোরে পুলিশে খবর দেয়। এরপর পুলিশ তাকে গ্রেফতার করে পাস্তুর পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। পরে তাকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর নেওয়া হয় সেখানকার সিভিল হাসপাতালে। এরপর শিলং সদর পুলিশ থানা হয়ে নেওয়া হয় মানসিক হাসপাতাল মিমহানসে। এক দিন পর মিমহানস থেকে আবার তাকে পাঠানো হয় সিভিল হাসপাতালে। আট দিন পর সিভিল হাসপাতাল থেকে সালাহ উদ্দিন আহমেদকে স্থানান্তরিত করা হয় নেগ্রিমসে।

উন্নত চিকিৎসার জন্য সালাহ উদ্দিনকে বিদেশে নিতে ২২ মে জামিন চেয়ে আদালতে পিটিশন দাখিল করেন পরিবারের সদস্যরা। মেঘালয় আদালত ২৯ মে শুনানির জন্য দিন ধার্য করেন। ওই দিন আদালত বিষয়টি অপহরণ না অনুপ্রবেশ সে বিষয়ে রিপোর্ট জমা দিতেও বলে।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।