১২ মার্চ, ২০২৬ | ২৭ ফাল্গুন, ১৪৩২ | ২২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

কক্সবাজার জেলায় ৮ বিদ্যালয়ের সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি সমানে-সমান

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় কক্সবাজার জেলায় এবার জিপিএ-৫ এ ৪টি বিদ্যালয়ের সেঞ্চুরি ও অপর ৪টি বিদ্যালয়ের হাফ সেঞ্চুরি হয়েছে। তার মধ্যে কক্সবাজার শহরের ২টি সরকারি উচ্চ বিদ্যালয়সহ ৩টি, চকরিয়ার ৩টি এবং উখিয়ার ২টি বিদ্যালয় রয়েছে। জেলার জিপিএ-৫ এ সেঞ্চুরি পাওয়া প্রতিষ্ঠান হলো- কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ১৭০টি, কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয় ১৬৪টি, চকরিয়া কোরক বিদ্যাপীঠ ১৩৬টি এবং বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি ১২১টি। এছাড়া হাফ সেঞ্চুরি করেছে- চকরিয়া সেন্ট্রাল উচ্চ বিদ্যালয় ৫৭টি, আবুল কাশেম নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয় ৫৬টি, চকরিয়া গ্রামার স্কুল ৫৩টি এবং উখিয়া উচ্চ বিদ্যালয় ৫০টি। এদিকে, ৪২ জন পরীক্ষায় অংশ গ্রহণ করে ১০০ শতাংশ পাশের হারসহ ২৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে টেকনাফ বর্ডার গার্ড পাবলিক স্কুল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।