১২ মার্চ, ২০২৬ | ২৭ ফাল্গুন, ১৪৩২ | ২২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

জেএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করায় শিক্ষকের উপর হামলা

bagerhat_thereport24-com
বাগেরহাটের মোল্লাহাটে জেএসসি পরীক্ষায় বহিষ্কার করায় ধনঞ্জয় মন্ডল নামে এক শিক্ষকের উপর হামলা করেছে বহিষ্কৃত পরীক্ষার্থী হাফিজুর রহমান হাসিব শেখ। এতে গুরুতর আহত শিক্ষকে মোল্লাহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৬ নভেম্বর) বিকেলে পরীক্ষার হলে ডিউটি শেষে বাড়ী ফেরার পথে বহিষ্কৃত ছাত্র হাফিজুরের নেতৃত্বে একদল সন্ত্রাসী ওই শিক্ষকের উপর হামলা চালায়।
আহত ধনঞ্জয় মন্ডল নাশুখালী সোশ্যাল ওয়েলফেয়ার হাই স্কুলের গণিতের শিক্ষক। এ ঘটনায় জেএসসি পরীক্ষায় বহিষ্কৃত ছাত্র হাফিজুরকে প্রধান আসামী করে মোল্লাহাট থানায় একটি মামলা করেছেন তিনি।
নাশুখালী সোশ্যালওয়েল ফেয়ার হাই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য আ. সবুর শিকদার ও প্রধান শিক্ষক বিনয় কৃষ্ণ মন্ডল জানান, গত ৩ নভেম্বর জেএসসি ইংরেজী পরীক্ষা চলাকালে চরকুলিয়া কেন্দ্রে ডিউটিরত ছিলেন শিক্ষক ধনঞ্জয় মন্ডল। তখন হাফিজ নামে এক ছাত্র পরীক্ষার হলে মোবাইল নিয়ে প্রশ্নপত্রের ভিডিও করতে থাকে। এ সময় কর্তব্যরত শিক্ষক ধনঞ্জয় মন্ডল তাকে (হাফিজুরকে) মোবাইল হলের বাইরে রেখে আসতে বলেন। কিন্তু এতে সে অশোভন আচরণ করলে শিক্ষক ধনঞ্জয় কর্তব্যরত অপর শিক্ষকদের বিষয়টি অবহিত করেন। এরপর ওই শিক্ষকেরা হাফিজুরকে বহিষ্কার করেন।
এতে ক্ষিপ্ত হয়ে ওই ছাত্র চলে যায় এবং আজ (বুধবার) দুপুরে পরীক্ষা শেষে ওই কেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে হাফিজুর দলবল নিয়ে শিক্ষক ধনঞ্জয় মন্ডলের ওপর হামলা চালিয়ে তাকে গুরুত্বর আহত করে।
এ বিষয়ে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনম খায়রুল আনাম জানান, এ ঘটনায় হাফিজকে প্রধান আসামী করে থানায় মামলা হয়েছে। আসামীদের ধরতে পুলিশের অভিযান চলছে। দ্যারিপোর্ট

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।