১২ মার্চ, ২০২৬ | ২৭ ফাল্গুন, ১৪৩২ | ২২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

জেএসসি-জেডিসি পরীক্ষার ফরম পূরণ শুরু

চলতি বছরের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার অনলাইনে আবেদন ফরম পূরণ আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে।

৮ আগস্ট পর্যন্ত অনলাইনে এ আবেদন করা যাবে। এই সময়ে বিলম্ব ফি ছাড়াই শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

ঢাকা শিক্ষাবোর্ড ও মাদ্রাসা শিক্ষাবোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।

এরই মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলো আবেদন ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে ফরম পূরণের যাবতীয় দিকনির্দেশনা দেওয়া রয়েছে।

জানা গেছে, বিলম্ব ফিসহ ৮ আগস্ট থেকে আবেদন ফরম পূরণের সময় দেওয়া হতে পারে। তবে এটি নির্ভর করবে সংশ্লিষ্ট শিক্ষাবোর্ডের ওপর।

এদিকে জুনিয়র পাবলিক পরীক্ষা খ্যাত জেএসসি ও জেডিসি পরীক্ষার সময়সূচি এখনো প্রকাশ করা হয়নি। গত বছর ১ নভেম্বর ২০১৬ সালের জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।