১১ মার্চ, ২০২৬ | ২৬ ফাল্গুন, ১৪৩২ | ২১ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু অাজ

Exam
আজ সারাদেশে অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষা জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল (জেডিসি) পরীক্ষা- ২০১৬ শুরু হবে। এ বছর ২৮ হাজার ৭৬১টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২৪ লাখ ১২ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশগ্রহণ করবে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

এবার মোট ২০ লাখ ৩৮ হাজার ৩০৩ জন জেএসসি পরীক্ষার্থীর মধ্যে ৯ লাখ ৪৯ হাজার ১৪৫ জন ছেলে এবং ১০ লাখ ৭৫ হাজার ২২৮ জন মেয়ে। অন্যদিকে, ৩ লাখ ৭৮ হাজার ৪৭২জন জেডিসি পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৭৫ হাজার ২২৮জন ছাত্র এবং ১ লাখ ৯৯ হাজার ২৪৪ জন ছাত্রী।

এছাড়াও, বিদেশের ৮টি কেন্দ্র থেকে ৬৮১ জন শিক্ষার্থী এবারের জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে।

এর আগে, শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ রোববার এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, বিগত বছরের তুলনায় এবছর জেএসসি-জেডিসি পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৮৬ হাজার ৮৪২ জন।

তিনি আরো বলেন, ‘জেএসসি ও জেডিসি পরীক্ষার্থী ০১ নভেম্বর থেকে শুরু হবে এবং ১৭ নভেম্বর শেষ হবে। ৩০ নভেম্বরের মধ্যে ফলাফল প্রকাশিত হবে।’

শিক্ষামন্ত্রী বলেন, বাংলা দ্বিতীয়পত্র এবং ইংরেজি প্রথম ও দ্বিতীয়পত্র ব্যতীত জেএসসি ও জেডিসি পর্যায়ের সকল বিষয়ের পরীক্ষা সৃজনশীল প্রশ্নপত্রের মাধ্যমে অনুষ্ঠিত হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।