১১ জুলাই, ২০২৬ | ২৭ আষাঢ়, ১৪৩৩ | ২৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

জেএসসি-জেডিসি ও প্রাথমিক- ইবতেদায়ী পরীক্ষার ফল প্রকাশ আজ

আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সকাল সাড়ে ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আনুষ্ঠানিকভাবে জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফল তুলে দেবেন।
পরে বেলা ১২ টায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বিষয়ে একটি প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত ফলাফল তুলে ধরবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বেলা সাড়ে ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জেএসসি ও জেডিসি পরীক্ষা-২০১৬ এর ফলাফল প্রকাশ করা হবে। এ সময় থেকে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ( www.moedu.gov.bd) বিস্তারিত ফলাফল পাওয়া যাবে।
এবার জেএসসি ও জেডিসি পরীক্ষায় ২৪ লাখ ১২ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১১ লাখ ২৩ হাজার ১৬২ জন ছাত্র এবং ১২ লাখ ৮৬ হাজার ৮৫৩ জন ছাত্রী।
প্রাথমিক শিক্ষা সমাপনী
জেএসসি-জেডিসি পরীক্ষার পাশাপাশি আজ প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার ফলও প্রকাশ করা হবে। বেলা পৌনে ১১টায় প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তরে করা হবে। পরে সচিবালয়ে বেলা ১টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।
প্রাথমিক শিক্ষা সমাপনীতে এবার ২৯ লাখ ৩০ হাজার ৫৭৩ জন এবং ইবতেদায়ী সমাপনীতে দুই লাখ ৯৯ হাজার ৭১৫ জনসহ মোট ৩২ লাখ ৩০ হাজার ২৮৮ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। প্রাথমিক শিক্ষা সমাপনীতে অংশ নেওয়া ছাত্রের সংখ্যা ১৩ লাখ ৪৬ হাজার ৩২ জন এবং ছাত্রীর সংখ্যা ১৫ লাখ ৮৪ হাজার ৫৪১ জন। ইবতেদায়ীতে ছাত্র এক লাখ ৫৭ হাজার ৩১৯ জন এবং ছাত্রী এক লাখ ৪২ হাজার ৩৯৬ জন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।