৩ সেপ্টেম্বর, ২০২৬ | ১৯ ভাদ্র, ১৪৩৩ | ২০ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

জেএসসি ও জেডিসিতে গড় পাসের হার ৮৩ দশমিক ৬৫

 জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার প্রকাশিত হয়েছে। এআর জেএসসি ও জেডিসিতে গড় পাসের হার ৮৩ দশমিক ৬৫ শতাংশ। এর মধ্যে জেএসসিতে পাসের হার ৮৩ দশমিক ১০ শতাংশ আর জেডিসিতে পাসের হার ৮৬ দশমিক ৮০ শতাংশ। জেএসসি ও জেডিসিতে মোট পাস করা শিক্ষার্থীর সংখ্যা বিশ লাখ ১৮ হাজার ২৭১ জন।

শনিবার (৩০ ডিসেম্বর) বেলা ১২টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তরের পর সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

দুই পরীক্ষায় মোট জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৯১ হাজার ৬২৮ জন শিক্ষার্থী। এর মধ্যে জেএসসিতে এক লাখ ৮৪ হাজার ৩৯৭ জন। জেডিসিতে সাত হাজার ২৩১ জন।

জেএসসিতে মোট পাস করা শিক্ষার্থীর সংখ্যা ১৭ লাখ ৭ হাজার ২৪ জন, জেডিসিতে পাসের সংখ্যা ৩ লাখ ১১ হাজার ২৪৭ জন।

গত বছর জেএসসি-জেডিসিতে গড় পাসের হার ছিল ৯৩ দশমিক শূন্য ৬ শতাংশ। এর মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে জেএসসিতে ৯২ দশমিক ৮৯ ও মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত জেডিসিতে পাসের হার ছিল ৯৪ দশমিক শূন্য ২ শতাংশ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।