৩১ আগস্ট, ২০২৬ | ১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

জুলাই মাসে ৫০ কোটি ৪২ লাখ টাকার চোরাচালান পণ্য উদ্ধার করেছে বিজিবি

অনলাইন ডেস্কঃ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জুলাই মাসে সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ৫০ কোটি ৪২ লক্ষ ৯৭ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার করেছে।

বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৯ লাখ ৪১ হাজার ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫৪ হাজার ৭৯৩ বোতল ফেনসিডিল, ৫ হাজার ৯৩১ বোতল বিদেশী মদ, ১ হাজার ৬১৪ ক্যান বিয়ার, ১ হাজার ২১৬ কেজি গাঁজা, ২ কেজি ৩৭০ গ্রাম হেরোইন, ১৫ হাজার ৭৭১টি উত্তেজক ইনজেকশন, ৭ হাজার ৫৬৭টি এ্যানেগ্রা বা সেনেগ্রা ট্যাবলেট এবং ৮ লাখ ৯৪ হাজার ৭টি অন্যান্য ট্যাবলেট।
চোরাচালান পণের মধ্যে ১ কেজি ৪২৫ গ্রাম স্বর্ণ, ৫৩ কেজি ৫২৩ গ্রাম রুপা, ১ হাজার ১৮৯টি ইমিটেশনের গহনা, ৩৮ হাজার ৭৭৯টি কসমেটিক্স সামগ্রী, ২ হাজার ৫২১টি শাড়ি, ১৪৫টি থ্রিপিস-শার্টপিস, ১২০টি তৈরী পোশাক, ১ হাজার ৮৩ ঘনফুট কাঠ, ৮৪৯ কেজি চা পাতা, ৪টি ট্রাক, ১টি প্রাইভেটকার, ৯টি পিকআপ, ২২টি সিএনজি চালিত অটোরিকশা এবং ৫০টি মোটর সাইকেল ও রয়েছে।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১পিস্তল, ২টি বন্দুক, ২টি পাইপ গান, ১টি এলজি এবং ১১ রাউন্ড গুলি।
এছাড়াও সীমান্তে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২৬১ জন চোরাকারবারীকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে ১২৪ জন বাংলাদেশি ও ৪ জন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। আটকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।