২০ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

জীবনের ভীষণ খারাপ সময়ে যে ৬টি পরামর্শ কাজে আসবে আপনার

(প্রিয়.কম) এই জীবনে সুসময়ের চাইতে বেশী হয়তো দুঃসময়টাই বেশী দেখতে হয় আমাদের। একটা না একটা বিপদ যেন লেগেই থাকে সর্বদা। মোকাবেলা করতে করতে আমরা ক্লান্ত হয়ে যাই, ভেঙে পড়ি, হেরেও যাই কখনো কখনো। যদি আপনার অবস্থাও এমন হয়ে থাকে, তবে এই ফিচারটি আপনার জন্যই। জীবনের ভীষণ দুঃসময়ে এই ৬টি পরামর্শ আপনার পথ চলাকে কিছুটা হলেও সহজ করবে, নতুন বিপদের হাত থেকে বাঁচাবে।

১) একটা জিনিস মনে রাখবেন সর্বদা, সব সমস্যারই সমাধান আছে। আমরা হয়তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। কিন্তু একটু ঠাণ্ডা মাথায় আবেগ একপাশে সরিয়ে রেখে ভাবলে অবশ্যই একটা সমাধান বের হবে। হবেই। চাই কেবল একটু সময়।

২) বিপদের দিনে হুট করে কোন সিদ্ধান্ত নেবেন না। হুট করে সিদ্ধান্ত নেয়ার অর্থ নিজেকে আরও একটি বিপদে ফেলা। যাই করবেন ও বলবেন, সবই খুব ঠাণ্ডা মাথায় ভেবেচিন্তে।

৩) বিপদের দিনে আমরা সবাই অধৈর্য হয়ে পড়ি, মেজাজ খিটখিটে হয়ে যায়। চেষ্টা করবেন যতটা সম্ভব ঠাণ্ডা মাথায় থাকতে, যতটা সম্ভব মেজান নিয়ন্ত্রণে রেখে কারো সাথে খারাপ ব্যবহার না করতে। অযথা আরও একটি বিপদ বাড়িয়ে লাভ নেই।

৪) ভেঙে পড়বেন না। একটি জিনিস নিশ্চিত জানবেন যে আমরা নিজেদের অবস্থা যতটা খারাপ মনে করি, অবস্থা আসলে ততটা খারাপ নয়। আপনি নিশ্চয়ই এই বিপদ থেকে বের হয়ে আসবে। আস্থা রাখুন।

৫) বিপদে কারো সাহায্য আশা করবেন না। কারো ওপরে নির্ভর করেও থাকবেন না। যা করার, নিজেই করুন। নিজের ওপরেই আস্থা রাখুন। মনে রাখবেন, বিপদে কেউ আপন না। কেউ যদি পাশে দাঁড়ায় ভালো, না দাঁড়ালে নিজেই চলার প্রস্তুতি নিন।

৬) কাউকে চট করে বিশ্বাসও করতে যাবেন না। বিপদ একলা আসে না, আটঘাট বেঁধে আসে। অযথা অন্ধ বিশ্বাস করে নতুন বিপদ ডেকে আনার মানে নেই।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।