২৪ মার্চ, ২০২৬ | ১০ চৈত্র, ১৪৩২ | ৪ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

জাল টাকা চক্রের ৯ সদস্য গ্রেফতার

রাজধানীর ডেমরা এলাকা থেকে জাল টাকা ও জাল টাকা তৈরির মেশিনসহ ৯ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পশ্চিম বিভাগ। মঙ্গলবার দুপুরে ডেমরার সারুলিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. জামাল (৩০), মো. মারফত হোসেন (২৪), মো. জিয়াউল কবির শাহিন (২৫), মো. রুবেল (২৪), মো. আফজাল সৈয়াল (২৫), মো. সুজন মিয়া (২৫), মো. শাহিন মিয়া (২২), মো. এমরান (১৯) ও মো. খোরশেদ আলম ওরফে আরিফ (২৭)।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১০ লাখ ৭০ হাজার জাল টাকা ও জাল টাকা তৈরির মেশিন উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।