মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

জায়গা সদকা নিবে কউক

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের প্রধান সড়ক প্রসস্ত করতে দুই পাশের ব্যাক্তি মালিকানাধীন জায়গা সদকা নিবেন কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষ। রবিবার ১৮ অক্টোবর বিকেলে শহরের পিটি স্কুল এলাকা প্রধান সড়কের সীমানা নির্ধারন করতে গিয়ে কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান কক্সবাজারের উন্নয়নের রূপকার লে.কর্ণেল (অব.) ফোরকান আহমদ এলডিএমসিপিএসসি।

কক্সবাজার শহরের প্রধান সড়কের দুই পাশের সড়ক প্রশস্তের জন্য রবিবার বিকেলে সীমানা নির্ধারনের কাজ শুরু করে কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষ। রুমালিয়ারছড়ার পিটি স্কুল বাজার এলাকা থেকে এই কার্যক্রম শুরু করা হয়। এই সময় কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান ফোরকান  আহমেদ বলেছেন, সড়কের প্রসস্তের জন্য সীমানা নির্ধারন করা হচ্ছে। যারা অবৈধ দখলদার আছেন তাদের ধ্রুত সরে যেতে হবে। তিনি বলেন সরকারী আর,এস এবং বি,এস দাগের বাইরে সড়ক বিভাগের অধিগ্রহন করা জায়গা উদ্ধার করা হবে। কারো ব্যাক্তিগত জায়গা নিলে তা সদকা এ জারিয়া হিসেবে গন্য করা হবে।

কউক চেয়ারম্যান ফোরকান এই সময় আরো বলেন সড়কের নির্মান কাজ শুরু হলে শহরে রিক্সা চলাচল বন্ধ থাকবে। যানজট নিরসনে অধিকাংশ রাস্তার কাজ রাতের বেলায় করা হবে। নির্মান কাজ চলার সময় সড়কের একপাশ বন্ধ থাকবে।

এ সময় কউক চেয়ারম্যান আরো বলেন, প্রধান সড়কের যানজট নিরসনে শহরের টমটমের কাগজ যাচাই বাছাই করা হবে। কখন কিভাবে তারা এই টমটমের কাগজ পেয়েছে তা যাচাই বাছাই করা হবে।

শেয়ার করুন