মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

জামায়াত নেতা মাষ্টার আবুল কালাম আজাদকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

শেয়ার করুন

images-2
পেকুয়া উপজেলা জামায়াতের আমীর, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট শিক্ষাবিদ মাষ্টার আবুল কালাম আজাদকে বিনা মামলায় অন্যায়ভাবে গ্রেপ্তারের প্রতিবাদ ও অবিলম্বে মুক্তি দাবী করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইমলামী কেন্দ্র্রীয় কর্মপরিষদ সদস্য ও জেলা জামায়াতের আমীর মুঃ শাহজাহান এবং সেক্রেটারী ও সদর উপজেলা চেয়ারম্যান জি.এম রহীমুল্লাহ।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, সরকার গদি রক্ষার কৌশল হিসেবে দেশব্যাপী বিরোধী দলের নেতা-কর্মীদের পাইকারী হারে গ্রেপ্তার করে চলমান গণআন্দোলনকে দমানোর অপচেষ্টা করছে। সরকারের অবৈধ ও অগনতান্ত্রিক কর্মকান্ডের বিরুদ্ধে ফুসে উঠা সংগ্রামী জনতাকে গ্রেপ্তার করে, গুম-খুন করে দমিয়ে রাখা যাবেনা। আইন-শৃঙ্খলা বাহিনীকে দিয়ে গদি রক্ষার কৌশল কাজে আসবেনা।
নেতৃদ্বয় আরো বলেন, জামায়াত নেতা মাষ্টার আবুল কালাম আজাদ একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি সবসময় এলাকার শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা রক্ষায় ভূমিকা রাখতেন। শিক্ষানুরাগী ও সমাজসেবক হিসেবে মাষ্টার কালামের অবস্থান ছিল অগ্রগন্য। এরপরেও সরকার আতংকিত হয়ে এবং আন্দোলন দমনের অপকৌশল হিসেবে তাকে গ্রেপ্তার করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে জামায়াত নেতা মাষ্টার আবুল কালাম সহ গ্রেপ্তারকৃত সকল নেতা-কর্মীর মুক্তি দাবী করছি। পাশাপাশি চলমান গণতান্ত্রিক কর্মসূচী শান্তিপূর্ন ও অহিংসভাবে চালিয়ে যাওয়ার জন্য আমরা সকল নেতা-কর্মীর প্রতি আহবান জানাচ্ছি। আইন-শৃঙ্খলা বাহিনীকে গণতান্ত্রিক অহিংস আন্দোলনে বেআইনী হস্তক্ষেপ ও উস্কানীমূলক কর্মকান্ড থেকে বিরত থাকার দৃষ্টি আকর্ষন করছি।

শেয়ার করুন