১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

জাবেদ পাটোয়ারীই আইজিপি?

কক্সবাজার সময় ডেস্কঃ পুলিশের পরবর্তী মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত আইজি ড. জাবেদ পাটোয়ারীর নিয়োগের বিষয়টি অনেকটাই নিশ্চিত হয়েছে। তাঁর ব্যাপারে প্রধানমন্ত্রীর মনোভাব ইতিবাচক বলেই জানা গেছে। সম্প্রতি গণভবনে ঘনিষ্ঠজনদের সঙ্গে আলোচনায় জাবেদ পাটোয়ারী মেধাবী পুলিশ কর্মকর্তা বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।
চলতি মাসের ৩১ তারিখ আইজিপি এ কে এম শহীদুল হকের চাকরির মেয়াদ শেষ হচ্ছে। পদটির জন্য এরই মধ্যে কয়েকজন পুলিশ কর্মকর্তার কথা ভাবা হচ্ছে। তবে এই পদের জন্য সর্বোচ্চ দাবিদার অতিরিক্ত আইজি ড. জাবেদ পাটোয়ারী।
তবে, জাবেদ পাটোয়ারী সরকারবিরোধী একটি রাজনৈতিক দলের সমর্থক বলে সরকারের একটি পক্ষ দাবি করেছে বলে জানা গেছে। অবশ্য এমন দাবি নিয়ে প্রধানমন্ত্রীর ওই পক্ষ দেখা করলে, প্রধানমন্ত্রী তা আমলে নেননি।
এছাড়া, একাধিক সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেল জীবনের ওপর লেখা গ্রন্থ ‘কারাগারের রোজনামচা’-এর বিভিন্ন ‘নথিপত্র’ সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন জাবেদ পাটোয়ারী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।