মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

জাতীয় সংসদ সচিবালয় ও ইউএনডিপি আয়োজিত কর্মশালায় যোগ দিতে হবিগঞ্জ গেছেন এমপি কমল

শেয়ার করুন

প্রেস বিজ্ঞপ্তি: মনিটরিং এবং বাস্তবায়নে এমপিদের ভূমিকা’ শীর্ষক এক কর্মশালায় অংশ নিতে কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্যসহ ৩০ এমপি হবিগঞ্জ গেছেন। জাতীয় সংসদ সচিবালয় ও ইউএনডিপি বাংলাদেশ কর্তৃক আয়োজিত দুই দিনের কর্মশালাটি অনুষ্ঠিত হবে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার কামালের বাগানখ্যাত ‘দি প্যালেস লাক্সারি রিসোর্ট’ এ।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র রেদওয়ান মুজিব ছিদ্দিকী ববি’র আমন্ত্রনে জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চীফ হুইপ ও হুইপসহ ৩০ এমপি এ কর্মশালায় অংশ নেবেন ।
দুই দিনব্যাপী কর্মশলায় প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন ডেপুটি স্পীকার মোঃ ফজলে রাব্বী মিয়া, চীফ হুইপ আ.স.ম ফিরোজ ও হুইপ ইকবালুর রহিম।

শুক্রবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সিলেটগামী পারাবত ট্রেনে হবিগঞ্জের শায়েন্তাগঞ্জ রেল জংশনে পৌঁছলে এমপিদের স্বাগত জানান জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য এ্যাডভোকেট মোঃ আবু জাহিরের নেতৃত্বে দলের নেতাকর্মীরা। এ সময় স্কুল, কলেজের স্কাউট, বিএনসিসি দলের সদস্যরাও অতিথিদের স্বাগত জানান।

শেয়ার করুন