১৮ আগস্ট, ২০২৬ | ৩ ভাদ্র, ১৪৩৩ | ৪ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

জাতীয় শোক দিবসে অসহায়দের পাশে কক্সবাজার বিজিবি

কক্সবাজার প্রতিনিধি:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কক্সবাজারের অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ৩৪ বিজিবি কক্সবাজার।
রবিবার (১৫ আগস্ট) সকালে লাবণী সৈকত পয়েন্টে ৩৩০টি অসহায় পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, ৩৪ বিজিবি উপ অধিনায়ক মেজর আব্দুল আজিজ, সহকারী পরিচালক ইয়ার হোসাইন, প্রমুখ।
৩৪ বিজিবি ক্যাম্প কক্সবাজারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল মরহুমের আতœার মাগফেরাত কামনা করে প্রথমে কোরআন খতম করা হয়। এর পর কক্সবাজার সৈকতের  লাবণী পয়েন্টে উর্মি রেস্ট হাউস এলাকায় এইসব খাদ্য সামগ্রী বিতরণ করে।
খাদ্য সামগ্রী পেয়ে অসহায় মানুষের মাঝে হাসি ফুটে উঠে ।  এসময়  বিজিবিকে ধন্যবাদ জানান তারা।
বীচ ক্যামরাম্যান মোঃ সাগর জানান, বিজিবি আজকে এমন কঠিন সময়ে এসে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। লকডাউনের কারনে কক্সবাজারে পর্যটন আসছে না।
জেটস্কি চালক আরমান জানান, আমাদের সহায় হিসাবে এসেছে বিজিবি কক্সবাজার।  এই সময়ে এক কেজি চাউল কিনতে আমাদের বেশ কষ্ট হচ্ছে।
এই সময়ে বিজিবির কাছ থেকে এই খাদ্য সামগ্রী পেয়ে আমরা খুশি।
সমুদ্র পাড়ের অস্থায়ী দোকানদার ফরিদ জানান, আমি আমার পরিবার নিয়ে কক্সবাজার থাকি।  আমার একটি অস্থায়ী দোকান ছিল।  লকডাউনের কারনে বন্ধ থাকায় পরিবার নিয়ে চলতে বেশ কষ্ট হচ্ছে।  এমন সময় বিজিবির খাদ্য সহায়তা আমাদের অনেকটা কষ্ট লাগব হবে।
ঘোনাপাড়ার তৈয়বা বেগম জানান,আমরা এই করোনাকালিন সময়ে পরিবার পরিজন নিয়ে খাদ্য অভাবে ছিলাম। আজকে বিজিবির দেওয়া উপহার খাদ্য সামগ্রী পেয়ে খুশি।
বিজিবি উপ অধিনায়ক বলেন, এই করোনাকালিন সময়ে অনেক মানুষ অসহায় জীবন যাপন করছে। অনেকের কাজ নেই।  সেই কথা মাথায় রেখে আজকে জাতীয় শোক দিবসে আমরা ৩৩০টি  পরিবারকে খাদ্য সামগ্রী তুলে দিয়েছি। খাদ্য সামগ্রী মধ্যে ছিল চাল, ডাল, লবণ ইত্যাদি।
 তিনি আরো বলেন, ৩৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আলী হায়দার (বিজিবিএম, বিপিএম), তিনি সীমান্ত এলাকায় আরো ৩০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
 ৩৪ বিজিবি কক্সবাজার এর সহকারী পরিচালক ইয়ার হোসাইন জানান,  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস  উপলক্ষে আজকে আমরা এলাকার কিছু অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী তুলে দিয়েছি। সীমান্তরক্ষী বাহিনী শুধু সীমান্ত নয় আমরা সমাজ বিনির্মানে কাজ করে আসছি। আমরা সকলের সহযোগিতা কামনা করি সবসময়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।