২২ মার্চ, ২০২৬ | ৮ চৈত্র, ১৪৩২ | ২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে নাইক্ষ্যংছড়িতে শিক্ষা উপকরণ মেলা


বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে জাতীয় শিক্ষা সপ্তাহ পালন উপলক্ষ্যে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে শিক্ষা উপকরণ মেলা অনুষ্টিত হয়েছে। এতে তুমব্রু, বিজিবি, বাইশারী, মডেল, তাংরা বিছামারা ও উত্তর চাকঢালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছয়টি স্টলে বিভিন্ন উপকরণ প্রদর্শণ করা হয়।
বৃহস্পতিবার ২ফেব্রুয়ারী সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসার এস,এম সরওয়ার কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই মেলার উদ্বোধন করেন। এসময় উপজেলা শিক্ষা অফিসার আবু আহমদ, উপজেলা আওয়ামীলীগ সদস্য সচিব মো: ইমরান মেম্বার, প্রধান শিক্ষক নুরুল বাশার, কামাল হোসাইন, মংশৈ অং মার্মা, প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল বশর নয়নসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষানুরাগীরা উপস্থিত ছেলেন। মেলা শেষে অংশ গ্রহণ করা প্রত্যেক স্কুলকে পুরষ্কৃত করা হয়। এতে তুমব্রু সরকারী প্রাথমিক বিদ্যালয় ১ম স্থান অর্জন করেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।