২৩ মে, ২০২৬ | ৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৫ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

জাতীয় পুলিশ সপ্তাহ পালিত

Pic polic
কক্সবাজারে জাতীয় পুলিশ সপ্তাহ পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “নারী প্রতি সহিংসতা বন্ধ করুন: পুলিশের সহায়ক হোন”। এ উপলক্ষ্যে জেলা পুলিশের উদ্যোগ গতকাল সোমবার সকাল ১০টায় পুলিশ কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কক্সবাজার সদর মডেল থানা প্রাঙ্গণে। এরপর কক্সবাজার সদর মডেল থানা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী পুলিশ সুপার ছত্রধরের পরিচালনায় ও অতিরিক্ত পুলিশ সুপারের তোফায়েল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার শ্যামল কুমার নাথ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, জেলা কমিউনিটি পুলিশের সভাপতি এডভোকেট রনজিত দাশ, সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা, সদর মডেল থানার ওসি কাজী মতিউল ইসলাম, কক্সবাজার নারী সহায়তা কেন্দ্রে ব্যবস্থাপক রাফিয়া আকতার।
সভায় বক্তা বলেন, ‘বিশ্বে নারী নির্যাতনের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান তৃতীয়। এশিয়াতে রয়েছে প্রথম স্থানে। সমাজের ৮৭ ভাগ নারী নির্যাতনের শিকার হচ্ছে। এ ধারা থেকে বেরিয়ে আসতে আমাদেরকে নারী প্রতি আরো সহনশীল ও মানবিক হতে হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।