মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

জাতীয় পার্টির কেন্দ্রীয় কাউন্সিল ২৮ ডিসেম্বর

শেয়ার করুন

জাতীয় পার্টির কেন্দ্রীয় কাউন্সিল ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশনে এ কাউন্সিল অনুষ্ঠিত হবে। রোববার জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এদিকে চট্টগ্রাম-৮ আসনের আসন্ন উপ-নির্বাচনে পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলুকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনিত করা হয়েছে। সভায় দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরের সভাপতিত্বে প্রেসিডিয়াম সভায় উপস্থিত ছিলেন পার্টির মহাসচিব মো. মসিউর রহমান রাঙ্গা এমপি, প্রেসিডিয়াম সদস্য- এম.এ. সাত্তার, কাজী ফিরোজ রশীদ এমপি, জিয়া উদ্দিন আহমেদ বাবলু, মো. আবুল কাশেম, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, হাফিজ উদ্দিন আহমেদ, গোলাম কিবরিয়া টিপু এমপি, অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, ফখরুল ইমাম এমপি, মুজিবুল হক চুন্নু এমপি, অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নান, হাবিবুর রহমান, মি. সুনীল শুভ রায়, এস. এম. ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, মো. আজম খান, সোলায়ম আলম শেঠ, আলহাজ আতিকুর রহমান আতিক, মেজর (অব.) খালেদ আখতার, ব্যারিস্টার দিলারা খন্দকার, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, ফখরুজ্জামান জাহাঙ্গীর, সৈয়দ দিদার বখত, কাজী মামুনুর রশীদ, নাজমা আখতার এমপি, আব্দুস সাত্তার মিয়া, আলমগীর সিকদার লোটন, এমরান হোসেন মিয়া, মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল এমপি।

চেয়ারম্যানের বিশেষ আমন্ত্রণে পার্টির সংসদ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রওশন আরা মান্নান, শরিফুল ইসলাম জিন্নাহ, লিয়াকত হোসেন খোকা, আহসান আদেলুর রহমান, নুরুল ইসলাম তালুকদার, পনির উদ্দিন আহমেদ।
আদাবর থানা জাতীয় পার্টি প্রতিবাদ সমাবেশ সোমবার: নিউজ টোয়েন্টিফোর চ্যানেলে আদাবর থানা জাতীয় পার্টি অফিসকে ঘিরে ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে আগামীকাল (সোমবার) বিকাল ৩টায় আদাবর থানা জাতীয় পার্টি কার্যালয়ে (বাড়ি-৫৯৫, রোড-১০, বায়তুল আমান হাউজিং) প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। প্রতিবাদ সভায় উপস্থিত থাকবেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। প্রতিবাদ সমাবেশে গণমাধ্যম কর্মীদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন