মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

জাতীয় দলে উপেক্ষিত রাজ্জাক দেখিয়ে যাচ্ছেন ভেলকি

শেয়ার করুন

জাতীয় দলে একসময়কার স্পিন আক্রমণে নির্ভরতার নাম ছিলেন আব্দুর রাজ্জাক। কিন্তু কিছুদিন ফর্ম হারিয়ে ফেলায় জাতীয় দলের দরজা সেই যে বন্ধ হয়, তা আজও খোলেনি রাজ্জাকের সামনে। তবে ঘরোয়া ক্রিকেটের সকল লিগে নিয়মিত স্পিন ভেলকি দেখিয়ে যাচ্ছেন অভিজ্ঞ এই স্পিনার। শেখ জামালের হয়ে আজ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলাঘরের বিপক্ষে আবারও দেখা গেল এই ৩৪ বছর বয়সী স্পিনারের জাদুকরী স্পিন।

শনিবার বিকেএসপিতে চলতি লিগে শেখ জামালের হয়ে দ্বিতীয় বারের মত ৫ উইকেট দখল করলেন রাজ্জাক। টসে জিতে ব্যাটিং বেছে নেওয়া খেলাঘর শুরুটা মন্দ করেনি। দুই ওপেনার রবিউল ইসলাম ও সালাউদ্দিন পাপ্পু ৮৩ রানের জুটি গড়েন। পাপ্পুকে বোল্ড করেই প্রথম শিকার ধরেন রাজ্জাক। এরপর তৃতীয় উইকেটে আবারও ১২৬ রানের বড় জুটি গড়েন অমিত মজুমদার এবং রবিউল ইসলাম। অমিতকে (৫৮) ফিরিয়ে এই জুটিও ভাঙেন রাজ্জাক।

তবে ওপেনার রবিউল চলতি প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন। তার ১০৩ রানের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৬৬ রান তোলে খেলাঘর। রাজ্জাক ১০ ওভারে ৫২ রান দিয়ে নেন ৫ উইকেট। প্রিমিয়ার লিগে ৭ ম্যাচে ২১ উইকেট নিয়ে এই মুহূর্তে সেরা বোলার রাজ্জাক।

শেয়ার করুন