মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

জাতীয় শ্রমিক লীগ চকরিয়ার ফাসিয়াখালী ইউনিয়ন শাখার কর্মী সভায় এমপি জাফর আলম

শেয়ার করুন

বার্তা পরিবেশক:

জাতীয় শ্রমিক লীগ চকরিয়ার ফাসিয়াখালী ইউনিয়ন শাখা আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেছেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ।
শনিবার (৩ জুন) বিকেলে ফাসিয়াখালী রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয় হল রুমে আয়োজিত বিশাল এই কর্মীসভায় সভাপতিত্ব করেন ফাঁসিয়াখালী ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি। সাধারণ সম্পাদকের সঞ্চালনায় অনুষ্ঠিত এই কমীসভায় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আলম কমিশনার, সাধারন সম্পাদক আবু মুসা, উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির যুগ্ম সাধারন ও ফাসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী, চকরিয়া পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক লায়ন আলমগীর চৌং,উপজেলা আওয়ামী লীগের নেতা রনি চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আবছার. সাধারন সম্পাদক মাহমুদুল করিম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি নুরুল বশর, সাধারন সম্পাদক ইসমাঈল হোসেন ধলু, উপজেলা শ্রমিকলীগের সাবেক সাধারন সম্পাদক সাইফুদ্দিন মামুনসহ ইউনিয়ন যুবলীগ ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি জাফর আলম বলেন, আগামীতে স্বাধীনতাবিরোধী বিএনপি-জামায়াত চক্রের যে কোন ধরণের আগুন-সন্ত্রাসী কর্মকাণ্ডসহ সকল অপতৎপরতা রাজপথে মোকাবেলা করা হবে। এজন্য আওয়ামী লীগ, শ্রমিকলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীকে প্রস্তুত থাকতে হবে।

শেয়ার করুন